বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নতুন পোশাকে পুলিশের পথচলা শুরু

  • সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০.২৯ এএম
  • ১৮৯ জন

বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে। তবে প্রাথমিকভাবে পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করেছে।

প্রথমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। এতে নীল এবং সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরিধান করবেন রেঞ্জ এবং মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। তবে এটি ধাপে ধাপে সব সদস্যকে সরবরাহ করা হবে।”

এদিকে, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “এখনো পোশাক হাতে পাইনি, তবে অল্প সময়ের মধ্যে তা পাওয়া যাবে।”

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি র‌্যাব ও আনসারদের জন্যও প্রযোজ্য। তিনটি ভিন্ন পোশাক ডিজাইন সিলেক্ট করা হয়েছে। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, একসাথে সবকিছু করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “পোশাক পরিবর্তনের সঙ্গে সবার মন মানসিকতা পরিবর্তনও করতে হবে।”

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24