বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রাজধানীতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯.৪২ এএম
  • ১৬২ জন

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম (৫০), গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সদস্য রুহল আমিন, বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24