বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মাঠে হাসান, ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তামিম

  • সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৬ পিএম
  • ২৩৮ জন

চেন্নাই টেস্টে গতিতে ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দলীয় শত রানের আগেই ৪ টপ অর্ডার ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান। তার এমন বোলিংয়ের পর তাকে মধ্যমণি করে উদযাপন করছে বাংলাদেশ দল।

সব ঠিক থাকলে ভারতের এই সাফল্যে মাঠেই হাসান মাহমুদকে জড়িয়ে ধরতে পারতেন তামিম ইকবাল। তবে এই দলে না থাকায় সেটি এখন সম্ভব হচ্ছে না। তবে ঠিকই হাসানের সাফল্যে ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য কক্ষে আতহার আলী খানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে তামিমকেও।

চেন্নাই টেস্টে হার্শা ভোগলে ও দিনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম। এদিন ম্যাচের আগে প্রেসবক্সে দেখা গেছে তামিমকে। টসের আগে প্রেস বক্সের সামনে স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে দেখা গেছে তামিমকে, পরে ধারাভাষ্য কক্ষে। তার আগে, গত কিছুদিন ধরে ধারাভাষ্যকারদের জন্য বিশেষ কোর্সও করছেন তামিম।

তামিম অবশ্য এর আগেও ধারাভাষ্য দিয়েছেন। গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার। গোটা সিরিজেই আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24