বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন

ভোট গণনাকালে থাকতে পারবে সাংবাদিক

  • সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২.২৮ পিএম
  • ১২৮ জন

রাষ্ট্রপতির জারি করা ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ (আরপিও সংশোধন)-এর মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) অভূতপূর্ব ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে।

নির্বাচনকালীন সহিংসতা, কারচুপি এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কমিশনকে আরো শক্তিশালী করাই সংশোধনের প্রধান লক্ষ্য ছিল।

এ সংশোধনের ফলে ইসির একক সিদ্ধান্তে যেকোনো ভোটকেন্দ্র বা সম্পূর্ণ আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা যুক্ত হয়েছে। পাশাপাশি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

অধ্যাদেশের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের যুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে। পূর্বে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার এজেন্ট এবং নির্বাচন পর্যবেক্ষকদের ভোট গণনার সময় উপস্থিত থাকার সুযোগ ছিল। সংশোধনীতে ভোট গণনার সময় উপস্থিত থাকার জন্য ‘গণমাধ্যম কর্মী’ শব্দটি যুক্ত করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24