বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

দুই বাংলা আবার এক হয়ে যাবে

  • সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯.৩০ এএম
  • ১৮২ জন

বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে একটি কর্মসূচিতে রানাঘাটের এ এমপি বলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, ফের এক হয়ে যাবে।

বিজেপির এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার বলেন, উনি বিভিন্ন সময় ভুল কথা বলেন। ওর সুস্থতা কামনা করি আমরা।

তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা একটি কেন্দ্রীয় বিষয় যা বিজেপি সরকারই নিয়ন্ত্রণ করে, রাজ্যের বিষয় নয়।

জগন্নাথ সরকারের ওই মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—তাহলে কি তিনি বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন? নাকি এটি কেবলই আবেগের বশে দেওয়া একটি মন্তব্য?

বর্তমানে যখন পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শুরু হয়েছে এবং বিজেপি অনুপ্রবেশকারী ও তথাকথিত রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে, ঠিক সেই সময় বিজেপির এ এমপির এমন মন্তব্য দলের নীতি ও অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করল। সীমান্তের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে তার বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24