সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

চলছে বাংলাদেশ ভারতের টেস্ট খেলা টসে জিতে বোলিং-এ বাংলাদেশ

  • সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৯ এএম
  • ৪০১ জন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে পাকিস্তান সিরিজেও পরে ব্যাট করে টানা দুই ম্যাচে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ম্যাচটি হচ্ছে ভারতের চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।

এর আগে, পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ২-০তে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যা ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ক্রিকেটারদের। সেই অনুপ্রেরণা নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে নামজুল হোসেন শান্তর দল।

এবার ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দল। আজ প্রথম টেস্ট মাঠে গড়ানোর পর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

এরপর লম্বা বিরতি দিয়ে ৬ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৯ ও ১২ অক্টোবর আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারত সফর শেষ করবে শান্তর দল। টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য ক্রিকেটাররা বর্তমানে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com