বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মৌসুমি বায়ুর বিদায় ঘণ্টা, কমবে বৃষ্টি

  • সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯.১০ এএম
  • ৩৪৭ জন

সারাদেশে আজ রোববার থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এই মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে ।

আজ শনিবার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও খবর পাওয়া গেছে। নেত্রকোনায় ৮৫ মিলিমিটার এবং রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া চট্টগ্রামের আমবাগান এলাকায় ৬১ এবং রাঙ্গামাটিতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ রোববার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার পর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24