বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

বার্সা বিধ্বস্ত, ম্যানসিটির জয়

  • সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০.২৬ এএম
  • ১১০ জন

এবারের মৌসুমে শনিবার পর্যন্ত লা লিগায় একমাত্র অজেয় দল ছিল বার্সেলোনা। কিন্তু রোববার রাতে পাল্টে গেছে তথ্যটা। সেভিয়ার মাঠে নামতেই অপ্রতিরোধ্য কাতালান জায়ান্ট ক্লাবটি হয়ে পড়ল নিষ্প্রভ। স্প্যানিশ লিগে বার্সাকে চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ হজম করতে বাধ্য করেছে সেভিয়া। বার্সেলোনা হার মেনেছে খুব বাজেভাবে। গুনে গুনে তাদের জালে চার গোল দিয়েছে সেভিয়া। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা গোল শোধ করেছে মাত্র একটি। কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিক ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন আর্লিং হালান্ড। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ড্র করেছিল তারা।

রোনাল্ড আরাউহো বার্সেলোনাকে বিপদে ফেলেন ম্যাচের ১৩ মিনিটেই। আইজ্যাক রোমেরোকে পেনাল্টি বক্সে বাজেভাবে ট্যাকল করেন। ভিডিও রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ।

রুবেন ভার্গাসের কাছ থেকে বল পেয়ে ৩৭ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান রোমেরো। বিরতির আগেই পেদ্রির আড়াআড়ি শটে দুর্দান্ত ভলিতে সেভিয়ার জালে বল জড়ান মার্কাস রাশফোর্ড। লা লিগায় এই প্রথম গোল পেলেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে হোসে অ্যাঞ্জেল কারমোনা গোল করে বার্সেলোনাকে লড়াই থেকে ছিটকে দেন। ইনজুরি টাইমে আকর অ্যাডামস অতিথিদের ‘কফিনে’ শেষ পেরেকটি ঠুকে দেন।

এ হারে লা লিগার শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে বার্সা। ৮ ম্যাচে ১৯ পয়েন্টের পুঁজি নিয়ে এখন দ্বিতীয় স্থানে কাতালানরা। সমান ম্যাচে ২১ পয়েন্টের সংগ্রহ নিয়ে সবার ওপরে এখন রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের পর বার্সেলোনাকে প্রথমবার হারিয়ে সেভিয়া উঠে এসেছে লিগ পয়েন্ট তালিকার চারে। ৮ ম্যাচে তাদের নামের পাশে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তিন নম্বরে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24