বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

আফগানদের হারিয়ে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০.২১ এএম
  • ১০৬ জন

আফগানিস্তানকে হারাতে পারলেই হোয়াইটওয়াশের স্বাদ পাবে বাংলাদেশ। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দারুণ বোলিংয়ের পর ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়েও শুরুটা ছিল সাবলীল। জাকের আলী-শামীম পাটোয়ারীর বিদায়ের পরই খানিকটা ভড়কে যায় বাংলাদেশের ব্যাটিং। তাতে খানিকটা দেরি হলেও শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১২ বল আগে নিশ্চিত করা এই জয়ে আফগানদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৩৯ বলে ৫৫ রানের জুটি। আর তাতে খানিকটা স্বস্তি ফেরে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পরে তৃতীয় উইকেটে অধিনায়ক জাকের আলীকে সঙ্গে নিয়ে ১৯ বলে ৩০ রান যোগ করেন সাইফ। ১১ বলে ১০ করে জাকের ফিরলে পরের বলেই মুজিব উর রহমানের শিকারে পরিণত শামীম পাটোয়ারি। তবে টানা দুই উইকেট হারিয়ে খেই হারায়নি বাংলাদেশ।

বরং, সাইফের দারুণ দৃঢ়তায় ঘুরে দাঁড়ায়। দারুণ ছন্দে থাকা সাইফ তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। একের পর এক ছক্কা হাঁকানো সাইফের পুরো ইনিংসে ছিল ৭ ছক্কা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৩৮ বলে ৬৪ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানদের হয়ে ২৯ বলে ৩২ রান করেন দারুইশ রাসুলি। এছাড়া ২৮ রান আসে সেদিকুল্লাহ আতালের ব্যাটে। বাংলাদেশের হয়ে ১৫ রানে তিন উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৪৪/৯, ২০ ওভার (রাসুলি ৩২, সেদিকুল্লাহ ২৮; সাইফউদ্দিন ৩/১৫)
বাংলাদেশ: ১৪৫/৪, ১৮ ওভার (সাইফ ৬৪*, তানজিদ ৩৩, মুজিব; ২/২৬)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সাইফ হাসান।

সিরিজ সেরা: নাসুম আহমেদ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24