বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

অ্যাটলেটিকোর গোলবন্যায় ভাসল রিয়াল

  • সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০.১৮ এএম
  • ১২৭ জন

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মাঠের লড়াইয়ে লড়াইয়ের ছিটেফোটাও দেখা গেল না। একতরফা লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ওয়ান্ডা মেট্রোপলিটানোয় অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেছেন লে নরম্যান্ড, আলেকজান্ডার সরলথ ও অ্যান্তোনিও গ্রিজম্যান। রিয়ালের হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গিলের।

লিগে প্রথম ছয় ম্যাচে তিনটি গোল খাওয়া রিয়াল এক ম্যাচেই হজম করল পাঁচটি। এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায়ও পড়ে গেল তারা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে অ্যাটলেটিকো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24