বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সরকার গঠনে এগিয়ে কোন দল, জরিপে যা জানা গেল

  • সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪.১৫ পিএম
  • ৩১১ জন

আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল হিসেবে জাতীয়তাবাদী দলকে (বিএনপি) মনে করছে ভোটাররা। দ্বিতীয় দল হিসেবে ভোটাররা যোগ্য মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে ইনোভিশন কনসাল্টিং কর্তৃক ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড ২’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করেছে।

জরিপটিতে উঠে আসে এসব তথ্য। জরিপটিতে অংশগ্রহণ করে সারা দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটার।

জরিপ মতে আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল হিসেবে বিএনপিকে মনে করছে ৩৯.১ শতাংশ, জামায়াতকে ২৮. ১ শতাংশ ও আওয়ামী লীগকে ১৭.৭ শতাংশ ভোটার।

এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৪.৯ শতাংশ ও অন্য দলকে যোগ্য মনে করে ১০.২ শতাংশ ভোটার।

জরিপটিতে অংশগ্রহণ করে ১০ হাজার ৪১৩ জন ভোটার। যাদের মধ্যে থেকে ৬৯.৫% গ্রামীণ, ৩০.৫% শহরে বসবাসকারী ভোটার।

জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্ম এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইনর নির্বাহী পরিচালক শফিকুর রহমান ও সাংবাদিক জাইমা ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24