বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শ্রীলঙ্কার বিদায়, টিকে রইলো পাকিস্তান

  • সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫০ এএম
  • ১০৪ জন

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়টা এসেছে ১২ বল হাতে রেখেই। এ জয়ে ফাইনালে উঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল পাকিস্তান।

সুপার ফোরে শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। ম্যাচ বাকি একটি। তারা সর্বোচ্চ ২ পয়েন্ট পেতে পারে। চার পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাকি তিন দলের এই সুযোগ আছে। এই সমীকরণে টানা দুই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ছিল তারাই।

লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ৮০ রানে হারিয়ে ফেলেছিল তারা ৫ উইকেট। কিন্তু মোহাম্মদ নাওয়াজ (৩৮*) ও হুসাইন তালাতের (৩২*) হার না মানা ৫৮* রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

তার আগে ব্যাটিং বিপর্যয় সামলে পাকিস্তানের বিপক্ষে কোনোমতে ১৩৩ রানের পুঁজি গড়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় লঙ্কানরা। দলীয় ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। শেষে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে (৫০) সম্মানজনক স্কোর গড়ে চারিথ আসালঙ্কার দল।

পাকিস্তানের হয়ে ২৮ রান খরচ করে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। আর দুটি করে উইকেট পান হারিস রউফ ও হুসাইন তালাত।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১ ও রউফ ২/৩৭)।

পাকিস্তান: ১৩৮/৫, ১৮ ওভার (নাওয়াজ ৩৮*, তালাত ৩২*, ফারহান ২৪; ঠিকশানা ২/২৪ ও হাসারাঙ্গা ২/২৭)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: হুসাইন তালাত।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24