বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে ২৮ শতাংশ

  • সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২.৩৯ পিএম
  • ১৮২ জন

আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ কমে ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে ভারত বাংলাদেশে ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।

বাংলাদেশে ভারতের প্রধান রপ্তানি পণ্য তুলা, যার রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ।

বস্ত্র ও পোশাক পণ্যের রপ্তানি আদেশ কমায় এই পতন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

রপ্তানি আদেশ কমায় ভারতের টেক্সটাইল শিল্পেও প্রভাব পড়েছে। ভারতের টেক্সটাইল শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24