বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবীর আবেদন

  • সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৬ পিএম
  • ৩২২ জন
সংগ্রহীত ছবি
রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ‎শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবী আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন নাকচ করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ ৪নং আদালতের বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।
এদিন তিনটি মামলায় আইনজীবী হতে আবেদন করেন ঢাকা বারের চারজন আইনজীবী। কিন্তু আসামি পলাতক থাকায় তার আইনজীবী হওয়ার আবেদন নাকচ করে দেন বিচারক।
আইনজীবীরা হলেন- মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও মো. তপু।
দুদকের প্রসিকিউটর খান মঈনুল হাসান লিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩১ জুলাই শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে মামলায় আসামি করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24