বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

  • সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫.১৯ পিএম
  • ১৭৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্যানেল প্রস্তুত করে কমিশন সচিবালয়ে জমা দিতে হবে।

এ জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে।

এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্টদের মধ্য থেকে ভোটগ্রহণের জন্য উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। প্যানেলে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন, সে বিষয়েও চিঠিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সে সঙ্গে চিঠিতে নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন কমিশন পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রাখার নির্দেশ দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24