বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

টানা বৃষ্টির আভাস

  • সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৫৬ এএম
  • ২৬৭ জন

আগামী ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িতে পারে।  তারপর টানা দুই থেকে তিন দিন আবারো বৃষ্টি বাড়তে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপর এক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এসময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারো বৃষ্টি বাড়তে পারে।

এদিকে, দেশজুড়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার রাজারহাটে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে নদ-নদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে পারে। অপরদিকে আগামী চার দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24