বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো অর্ধগলিত মরদেহ

  • সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮.৫৩ এএম
  • ২২৭ জন
ছবি: সংগৃহীত।

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের চর ধূলাসার সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে  মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌ-পুলিশ সূত্র জানায়, মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট। মরদেহটি আংশিক গলিত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় জেলে জালাল ফকির জানান, সাগর থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম, ঠিক তখনই দেখি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি মরদেহ ভাসছে। কাছাকাছি গিয়ে দেখি মাথায় কোনো চামড়া নেই। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের হতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এর আগে গত শনিবার কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় লাল কম্বল মোড়ানো এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তিনদিনের ব্যবধানে সৈকতে দুই মরদেহ ভেসে আসার ঘটনায়  এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24