বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

খোলা বাজারে মিললো খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল

  • সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯.৪০ এএম
  • ৩০৩ জন
ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে এসব চাল উদ্ধার হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ইউএনও এ বি এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জামুর্কি বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দোকানে মজুত এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। খবর পেয়ে রাতেই যৌথবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২ হাজার ৯০০ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে জামুর্কি ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, অভিযানের সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা চাল উদ্ধার করা হয়। মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে যাদের জড়িত প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24