শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

  • সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০.২৫ এএম
  • ২০৯ জন

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যায়। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।

গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার ও তার মেয়ে তাকিয়া ইসলাম

স্থানীয় সূত্রে জানা যায়- নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। বিকেল ৬টায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার করেছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24