বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

  • সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১.৫২ এএম
  • ২০৬ জন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যে বাগদান সেরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জর্জিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের বাঁ হাত রাখার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি রাজি। সেটা শুধু এই জীবনে না, আমার সব জন্মেই।’

এই পোস্টের মাধ্যমে জর্জিনা নিশ্চিত করলেন- আংটি উপহার দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও আগেই নিজেদের বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।

প্রেমিকা জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে রোনালদো বলেছিলেন, ‘সঠিক সময়েই আমরা দুজন বিয়ের পর্ব সেরে নেব।’ এবার জর্জিনাকে এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে নিজের দেওয়া কথার দিকে আরো একধাপ এগিয়ে গেলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

যদিও তারা কবে বিয়ের পিঁড়িতে বসবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০১৬ সালে রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু। স্পেনের একটি শো রুমে প্রথমবারের মতো দেখা হয় তাদের।

সে দেখাতেই দুজন দজনকে ভালোবেসে ফেলেন। যদিও শুরুতে নিজেদের প্রেমের বিষয়টি আড়াল করেছেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আনেন এই জুটি।

২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা। ২০২২ সালে এই জুটির ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। পাশাপাশি রোনালদোর আগের সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। সব মিলিয়ে প্রেমিকা জর্জিনাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন রোনালদো। এবার বিয়ে করে নিজেদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেওয়ার অপেক্ষায় তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24