বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মুশফিকের রেকর্ড দখল করলেন টেলর

  • সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২.০৫ পিএম
  • ২৭৬ জন

জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে দারুণভাবে ফিরেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ৪ বছর পর তিনি ফিরেই গড়ে ফেলেছেন এক রেকর্ড। পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে।

২০২১ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ সরে দাঁড়ান। পরে জানান, ম্যাচ ফিক্সাররা তার কোকেন সেবনের তথ্য প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করেছিল। এরপর আইসিসি-ICC তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের অভিযোগে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেয়। সেই সময়ে তিনি মদ ও মাদকের আসক্তিতে ভুগছিলেন এবং ২০২২ সালের শুরুর দিকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন।

সে নিষেধাজ্ঞা শেষে টেলর ফিরে আসেন গতকাল, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিউইদের বিপক্ষে তিনি বৃহস্পতিবার খেলেন ৪৪ রানের ইনিংস যা জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চও। এই ম্যাচে মাঠে নেমেই মুশফিককে পেছনে ফেলেছেন তিনি।

৩৯ বছর বয়সী টেলর ২০০৪ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে মাঠে নেমে তার ক্যারিয়ার এখন দাঁড়িয়েছে ২১ বছর ৯৭ দিনে। যা এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল বাংলাদেশের মুশফিকুর রহিমের দখলে। তার ক্যারিয়ারের বয়স ২০ বছর ৩৩ দিনের।

আধুনিক যুগে শুধু শচীন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ারই এর চেয়ে লম্বা ছিল। টেস্ট আঙিনায় ২৪ বছর ধরে খেলেছেন তিনি। তবে তিনি অবসর নিয়েছেন ২০১৩ সালে।

এখনও খেলে যাচ্ছেন, এমন ক্রিকেটারদের ভেতরে সবচেয়ে লম্বা টেস্ট ক্যারিয়ার এখন টেলরের। আরও একটা রেকর্ড আছে তার দখলে। এই শতাব্দীতে অভিষেক হওয়া সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে লম্বা তার ক্যারিয়ার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24