বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে মায়ামি

  • সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১.৫০ এএম
  • ১৭০ জন

চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও অব্যাহত ইন্টার মায়ামির জয়ের চাকা। মেসির অনুপস্থিতি থাকলেও ‘ঘনিষ্ঠ বন্ধু’ লুইস সুয়ারেজ আর ‘দেহরক্ষী’ রদ্রিগো দি পলের দারুণ পারফরম্যান্সে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পুমাসের বিপক্ষে খেলতে নামে মায়ামি। ম্যাচে চোখজুড়ানো ‘পানেনকা’ শটে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন সুয়ারেজ।

প্রথমার্ধের শেষ মিনিটে যখন মায়ামি ১ গোলে পিছিয়ে, তখন বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান দি পল। চলতি বছরে এটা আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম গোল।

বাকি গোলটিও করেন আরেক আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। তার করা গোলের উৎসও ছিলেন সুয়ারেজ। আর পুমাসের পক্ষে গোল পান জর্জ রুভালকাবা।

এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। ২টি জয় ও ১টি ড্রয়ে (টাইব্রেকারে জয়) ৮ পয়েন্ট তাদের। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

উল্লেখ্য, গত শনিবার নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন মেসি। আজ গ্যালারিতে দর্শক সারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন এই মহাতারকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24