বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

হামজা-শমিতকে ছাড়াই ক্যাম্প শুরু ১৩ আগস্ট

  • সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০.৫০ এএম
  • ২৭৭ জন

সেপ্টেম্বরে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুতে জামাল ভূঁইয়ার নেতৃত্বে সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। নতুন এই মিশনকে সামনে রেখে আগামী ১৩ আগস্ট ঢাকায় শুরু হতে যাচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প।

তবে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগের স্টার ফুটবলার শমিত সোম এই প্রীতি ম্যাচ দুটিতে খেলবেন না। লেস্টার সিটিতে ফিরে গিয়ে নিজেকে নতুন মৌসুমের জন্য গড়ে নিচ্ছেন হামজা চৌধুরী। সেপ্টেম্বরে পুরোপুরি ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়নশিপের মাঠের লড়াইয়ে।

সাধারণত চ্যাম্পিয়নশিপ চলাকালে ফুটবলারদের প্রীতি ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেয় না ক্লাবগুলো। অন্যদিকে সেপ্টেম্বরে কাভালরি সিটির হয়ে শমিতের থাকবে লিগে খেলার ব্যস্ততা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24