বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রিয়ালের ১০ নম্বর জার্সির মালিক এখন এমবাপ্পে

  • সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১.৫৯ এএম
  • ২৭৬ জন

গত মৌসুম শেষে লুকা মদ্রিচের বিদায়ের পর থেকেই আলোচনা চলছিল—কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার টেন। আর সেখানেই জোরেশোরে উচ্চারিত হচ্ছিল কিলিয়ান এমবাপ্পের নাম। এবার আনুষ্ঠানিকভাবে সেই আইকনিক দশ নম্বর জার্সি পেলেন এই ফরাসি তারকা। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। দশ নম্বর জার্সিতে পোস্ট দেন এমবাপ্পেও, তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

মোনাকোয় থাকাকালীন ১০ নম্বর জার্সিতেই খেলতেন এমবাপ্পে। ফ্রান্সের হয়েও তার গায়ে থাকে এই আইকনিক নাম্বার টেন। যদিও ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পরতেন ৭ নম্বর জার্সি। এরপর গেল মৌসুমে পিএসজি থেকে রিয়ালে আসার পর ৯ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরোয়ার্ড। সব ঠিক থাকলে এবারের মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে দশ নম্বর জার্সিতে মৌসুম শুরু করবেন এমবাপ্পে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24