শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

সেনাসদর নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫.০১ পিএম
  • ২২৬ জন

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫’- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাসদরে এই পর্ষদ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানের শুরুতেই তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সব বীর সেনানীদের স্মরণ করেন।

এছাড়াও, প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সব আহত ও শহীদ সেনা সদস্যদের। একইসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সব ছাত্র-জনতাকে।

সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন ড. ইউনূস। তাছাড়া, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন, সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24