বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

  • সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০.১৭ এএম
  • ১৯৬ জন

শুরুতেই ঘূর্ণি জাদু দেখান শেখ মাহেদি হাসান। তাতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় অল্প পুঁজিতে। পরে ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে ফিফটি আদায় করেন তানজিদ হাসান তামিম। দুজনের বল-ব্যাটের নৈপুণ্যে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। দুরন্ত জয়টা এলো ২১ বল হাতে রেখে। আগের ম্যাচটিও জিতে নিয়েছিল অতিথিরা। টানা দাপুটে দুই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল লিটন দাসরা। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রথম বলে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারালেও বিপদে পড়েনি বাংলাদেশ। চাপ সামলে ৪৭ বলে ১ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৩* রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন তানজিদ।তাকে সঙ্গ দিয়ে ২৭* রানে অপরাজিত থেকে যান তাওহিদ হৃদয়। আর ৩২ রান আসে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে। তাতে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন মাহেদি। তার ঘূর্ণিজাদুতে দিশাহারা লঙ্কানরা ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের সিরিজ জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৩৩।

স্পিনার মাহেদির বলে ৩ রানে বোল্ড হন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা। ১০ ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ৪ উইকেটে ৬৬। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে নিশাঙ্কা হয়ে উঠেছিলেন ‘কৈ মাছের প্রাণ’। দুবার জীবন পাওয়া লঙ্কান ওপেনারকে তৃতীয় জীবন দিলেন না মাহেদি। নিজের বলে ক্যাচ নিয়ে ৪৬ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে চতুর্থ শিকার ধরেন। ৪ ওভারে ১১ রান দিয়ে ১ মেডেনে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্পেল শেষ করেন এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১৩২/৭, ২০ ওভার (নিসাঙ্কা ৪৬, কামিন্দু ২১, শানাকা ৩৫; মাহেদি ৪/১১, মুস্তাফিজ ১/১৭, শরিফুল ১/৫০ ও শামীম ১/১০)।

বাংলাদেশ: ১৩৩/২, ১৬.৩ ওভার (তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; কামিন্দু ১/২১, তুশারা ১/২৫)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।

ম্যাচসেরা: শেখ মাহেদি হাসান (বাংলাদেশ)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24