শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৩

  • সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২.০২ পিএম
  • ১৬৮ জন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা উপলক্ষ্যে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ।

বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এতে গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার আহত হয়েছেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, এদিন সকালে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহলরত গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব পুলিশ এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সটকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24