শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

এনআইডি পেতে ৫০ হাজার প্রবাসীর আবেদন

  • সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২.১১ পিএম
  • ১৫৫ জন

প্রায় ৫০ হাজার প্রবাসী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। বিশ্বের নয়টি দেশ থেকে এই আবেদন পেয়েছে ইসি। আবেদনকারী নাগরিকদের মধ্যে ভোটার হয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। ইকুয়েপমেন্ট রেডি করতে হবে, সেটার জন্য কাজ চলছে।

হুমায়ুন কবীর আরো বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে। নতুন পাঁচটি দেশ হলো- ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান, আমেরিকা ও মালদ্বীপ।

এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে। এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক ও আরো ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24