বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভুল থেকে শিক্ষা নিচ্ছেন রিয়াল কোচ

  • সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১.০৮ এএম
  • ১৮৯ জন

ক্লাব বিশ্বকাপের শেষ আটে হারলেও শেষদিকে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। যেখানে নিজেদের ভুল দেখছেন মাদ্রিদের ক্লাবটির প্রধান কোচ জাবি আলোনসো। তাই পিএসজির বিপক্ষে সেমিফাইনালের আগে সেসব ভুল শোধরানোর দিকে মনোযোগী তিনি।

গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার কল্যাণে ২০ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় রিয়াল। এই ২ গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে লা লিগার দলটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান ম্যাক্সিমিলান বাইয়ার। ২ মিনিট পর দুর্দান্ত এক ওভারহেড কিকে স্কোরলাইন ৩-২ করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি তারকা।

তখনও নাটকীয়তার অনেক বাকি। ২ মিনিট পর নিজেদের ডি বক্সে সার্হো গুইরাসিকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ডিন হুইজসেন। স্পট কিক থেকে ব্যবধান কমান গুইরাসি। শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টায় প্রায় সফল হয়েছিল ডর্টমুন্ড। রিয়ালের পোস্টে বুলেট গতির শট নিয়েছিলেন মার্সেলো সাবিৎসার। দারুণ দৃঢ়তায় সে শট আটকে দেন থিবো কোর্তোয়া। তাই ম্যাচ আর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়নি।

আলোনসো বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। কিন্তু ১০ মিনিটে সব অগোছালো হয়ে যায়। ছেলেরা ফিটনেস হারিয়ে ফেলেছিল কিছুটা। তাড়না একাগ্রতাও হারিয়ে ফেলেছিল। যদিও আমাদের আর গোল হজম করতে হয়নি। ওই সময়টায় খারাপ খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে সতর্ক থাকতে হবে। ম্যাচে প্রথম ৮০ মিনিট আমাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। শেষ ১০ মিনিটের পারফরম্যান্স আরও উন্নতি করতে হবে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24