বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

হাতিরঝিলে নারী দলকে সংবর্ধনা

  • সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০.৫২ এএম
  • ১৯৩ জন

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। ইতিহাস গড়ায় পিটার বাটলারের দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া তিনটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বাংলাদেশ নারী দলের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ আরও অনেকেই।

এর আগে আধাঘণ্টা দেরিতে মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে রাত দুইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি। মূলত এজন্যই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দেয় ঋতুপর্ণা চামকা, আফঈদা খন্দকার, মনিকা চাকমারা। হাতিরঝিলের এম্ফিথিয়েটারে নারী দলের সংবর্ধনা অনুষ্ঠান চলেছে ৩৫ মিনিট ধরে।

শুরুতে একে একে ফুটবলারদের মঞ্চে ডাকা হয়। ফুটবলারদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলপতি আফঈদা ও ঋতুপর্ণা। গভীর রাত হলেও ইতিহাস গড়া নারী ফুটবল দলের সংবর্ধনায় হাজির হয়েছিলেন ভক্ত সমর্থকরা। সব মিলিয়ে রাতের নিরবতা ভেঙে আলো ঝলমলে এবং উৎসব মুখর হয়ে উঠেছিল হাতিরঝিলের এম্ফিথিয়েটার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24