বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

  • সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯.০১ এএম
  • ২৭০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় শহীদ মিনারে সোমবার রাত ১২টা ১ মিনিটে হাজার হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির সূচনা করে।

জাতীয় সংগীত পরিবেশন ও আলো প্রজ্বালনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ছাত্রদলের মতে, শুধু স্মরণ নয়, এই কর্মসূচি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যমও সৃষ্টি করবে।

আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী চলবে ছাত্রদলের কর্মসূচি, যার মধ্যে রয়েছে- আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24