শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

বিমানবন্দরে লাগেজে গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার, যা বললেন উপদেষ্টা আসিফ

  • সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮.৫৭ এএম
  • ১৬৬ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৭১৩) ফ্লাইটে উঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার লাগেজ থেকে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা।

রোববার সকাল ৭টা ৮ মিনিটে ওই ঘটনা ঘটে। উপদেষ্টা মরক্কোর মারাকেশে ওআইসি যুব আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সরকারি সফরে যাচ্ছিলেন। পরে এক ফেসবুক স্ট্যাটাসে জুলাই বিপ্লবের অন্যতম এই নায়ক জানিয়েছেন, ‘বিষয়টি সম্পূর্ণ আন-ইন্টেনশনাল।’

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আসিফ তার প্রটোকল কর্মকর্তাকে নিয়ে যান। পরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৯ এ লাগেজ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটির সদস্যরা ম্যাগাজিনটি শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেল দিয়ে চলে যান। পরে তিনি ফ্লাইটে উঠে যান।

এদিকে, উপদেষ্টা আসিফ নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে জানিয়েছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি।

তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ আন-ইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।’

ফেসবুকে তিনি আরো বলেন, তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করেও আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24