বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মেসির বার্ষিক আয় রোনালদোর মাসিক আয়ের অর্ধেক

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০.২৯ এএম
  • ২৩৫ জন

শুনতে অবাক করার মতো হলেও সত্যি। আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদো এক মাসে যা আয় করবেন, সেটা লিওনেল মেসির বার্ষিক আয়ের দ্বিগুণ।

আল নাসেরের সঙ্গে নতুনকরে দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদন বলছে, চুক্তি অনুযায়ী, এই দুই বছরে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটি থেকে ৪০০ মিলিয়ন ডলার পাবেন পর্তুগিজ ফরওয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকা।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এর চেয়ে অনেক কম পারিশ্রমিক পান ইন্টার মিয়ামি থেকে। ফুটবলভিত্তিক জনপ্রিয় প্রচারমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস-MLS) ক্লাবটি থেকে বার্ষিক ২০ মিলিয়ন ডলার পান আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে এক মাসেই রোনালদো পাবেন ৩৯ মিলিয়ন ডলার। যা প্রায় মেসির আয়ের দ্বিগুণ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24