বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় স্পষ্ট করার দাবি বিএনপির

  • সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০.১১ এএম
  • ৫৮৭ জন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ দাবি জানান।

গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও সিইসির মধ্যে সাক্ষাৎ হয়। দু’জনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা যায়। তবে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি সূত্রটি। তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে একান্ত বৈঠকে। হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি গ্রহণের ম্যাসেজ দিয়েছেন প্রধান উপদেষ্টা; এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে।

তিনি বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেয়া সম্ভব বলে মনে করে বিএনপি।

এছাড়া, জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জামায়াত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায় বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24