বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

‘আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট হবে’

  • সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২.০০ পিএম
  • ২৪২ জন

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শনিবার জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন করে ভোট জালিয়াতি করার দায়ে আগে বিচার হবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ‌ নেতৃত্বের। এর পরে শাস্তি ভোগ করে তবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তারা।

তাতে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল যদি অংশগ্রহণ না-করতে পারে, তাতেও কোনও অসুবিধা হবে না।

সুজন (নাগরিক অধিকার সংগঠন) প্রধান বদিউল আলম দীর্ঘদিন ধরেই নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। ক্ষমতাসীন হওয়ার এক মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বক্তৃতায় ৬টি সংস্কার-কমিশন গঠনের ঘোষণা করে তার প্রধানদের নাম জানান। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে কমিশনের প্রধান হিসাবে বদিউলের নাম বলেন তিনি। বদিউল শনিবার একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, “পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্ট ভাবে সংবিধান লঙ্ঘনকারী।

সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হবে। তা না হলে আগামী দিনে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লক্ষ মানুষ সবাই নির্বাচনী অপরাধী।” বদিউলের কথায়, “আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক

তিনি জানান, বিচারে যে শাস্তির বিধান হবে, তা ভোগ করে তার পরে ভোট করতে হবে আওয়ামী নেতাদের। বদিউল বলেন, “আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নই। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শাস্তিভোগ শেষ করে পুনর্গঠিত হতে না-পারলে তাদের ছাড়াই নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।”

 

সূত্রঃ যাযাদি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24