বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

  • সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪.৩৯ পিএম
  • ২৯০ জন

সাভারের আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধের খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ জুন) সকালে নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ার পাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে জুয়েল আহমেদের দ্বিতল ভবন।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে জুয়েল মিয়ার দ্বিতল ভবনের বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটি বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ হয় ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের পাইপে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারারাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তদন্ত করেছেন।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, হাসপাতালে ছয়জনকে নিয়ে আসা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24