বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

  • সময়: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১.০৩ এএম
  • ২২৮ জন

সিঙ্গাপুর-বাংলাদেশ লড়াই ঘিরে দারুণ উন্মাদনা ছিল দেশজুড়ে। প্রত্যাশার পারদও ছিল বেশ উপরে। এমন ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ রাকিব হোসেনের গোলে হারের ব্যবধান কমায়।

প্রথমার্ধের শুরুর দিকে তিন তিনবার মিতুল মারমার দারুণ সেভে গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে সেই ধারা আর বজায় রাখতে পারেনি হামজা চৌধুরী-তপু বর্মণরা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে হজম করে গোল। এর আগে স্ট্রাইকার রাকিব হোসেন দারুণ সুযোগ পেয়েও গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। স্কোরশিটে সিঙ্গাপুরের হয়ে নাম তোলেন সং উই ইয়ং।

দ্বিতীয়ার্ধের শুরুতেও খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার গোল করেন ইকসান ফান্দি। এই গোলের পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। হামজার বানিয়ে দেওয়া বলে সহজ গোল করেন রাকিব। এরপর ম্যাচের শেষ বাশি বাজার আগ মুহূর্তে আরও একটি সু্যোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের করা দারুণ হেডে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

উন্মাদনা ছড়ানো এই ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ পেয়েছিল হামজা-শমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত আর তাদের বানিয়ে দেওয়া বল জাল খুঁজে না পাওয়ায় জয় পাওয়া হয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24