বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পাঞ্জাব নাকি ব্যাঙ্গালুরু, কে হাসবে শেষ হাসি?

  • সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১.৫৮ এএম
  • ২৪৪ জন

দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। মঙ্গলবার (৩ মে) ফাইনাল দিয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসরের পর্দা নামবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আসন্ন ফাইনাল দিয়ে নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।

আইপিএলের আগের ১৭ আসরে ভিন্ন সাতটি দল শিরোপা জিতেছে। তার মানে অষ্টম চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে মিলিযন ডলারের টুর্নামেন্টটি। এর আগে আইপিএলের শিরোপা জেতার স্বাদ পেয়েছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই। তিনবার আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে কলকাতা।

শিরোপা না জিতলেও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের। এর আগে ২০১৪ সালে আইপিএলের ফাইনাল খেলে পাঞ্জাব। সে আসরে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। বিপরীতে আগের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে ব্যাঙ্গালুরুর- ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আসরে। প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার উভয় দলের সামনে আরেকটি সুযোগ। এজন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল জিততে হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24