বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শুরুর আগেই শেষ মোস্তাফিজের পাকিস্তান সফর

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.৪৫ এএম
  • ১৬৯ জন

পাকিস্তান সফরের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের মূল পেসার মোস্তাফিজুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।পাকিস্তান সফরের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের মূল পেসার মোস্তাফিজুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। এর আগে ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেললেও খালেদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

জাতীয় দলে ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। এই আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, তাকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন, তা দুই সপ্তাহ পর মূল্যায়ন করব।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24