বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রিয়ালের কোচ হলেন আলোনসো

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.৪১ এএম
  • ১৭৮ জন

রিয়াল মাদ্রিদের কোচ হবেন জাবি আলোনসো, বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিলো স্প্যানিশ লা লিগার জায়ান্টরা। তাই সাবেক তারকা ফুটবলার রিয়ালের ডাগআউটে বসছেন সেটা নিয়ে আর কোনো যদি কিন্তু থাকল না।

আলোনসোর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল। নিজেদের নতুন কোচ হিসেবে সোমবার (২৬ মে) আলোনসোকে পরিচয় করিয়ে দেবে স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি।

স্প্যানিশ লা লিগায় শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। সে ম্যাচের পর আনচেলত্তিকে বিদায় জানায় মাদ্রিদের ক্লাবটি। এর ২৪ ঘণ্টা না যেতেই নিজেদের পরবর্তী কোচ নিয়োগের কথা জানিয়ে দিলো রিয়াল।

বায়ার লেভারকুজেন দিয়ে ২০২২ সালে মূল দলের কোচিংয়ে অভিষেক হয় আলোনসোর। স্পেনের সাবেক ফুটবলারের অধীনে দারুণ সময় পার করেছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। আলোনসোর কোচিংয়ে ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা জেতে লেভারকুজেন। বায়ার্ন মিউনিখের দাপটের কারণে শিরোপা জিততে না পারলেও সবশেষ মৌসুমেও দারুণ সময় পার করেছে তারা। রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে লেভারকুজেন।

ক্লাবটিতে দারুণ কয়েকটি মৌসুম কাটিয়ে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন আলোনসো। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে মাঠ মাতিয়েছেন। ১১ বছর পর স্বদেশি ক্লাবটিতে ফিরলেন সাবেক মিডফিল্ডার- সেটা ভিন্ন ভূমিকায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24