শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

  • সময়: সোমবার, ৫ মে, ২০২৫, ৮.৪৬ এএম
  • ১৪৩ জন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এসময় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেওয়া হয়।

রোববার রাত ১০টায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তাৎক্ষণিক এ মিছিলে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ বিচারক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে সারা বাংলাদেশ এনসিপির পাশে রয়েছে।

বিক্ষোভে এনসিপির নেতারা অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। তাদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণহত্যায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের আগপর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিও জানান এনসিপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে ‘তুমি কে, আমি কে হাসনাত, হাসনাত’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’সহ নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ও তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৯টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ মিছিল করে জেলা ও মহানগর এনসিপি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24