বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কোচ আনচেলত্তির অপেক্ষায় ব্রাজিল

  • সময়: শনিবার, ৩ মে, ২০২৫, ১০.০৮ এএম
  • ২৬৮ জন

একে একে শিরোপা খুইয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রে’র শ্রেষ্ঠত্ব বার্সেলোনার কাছে হাতছাড়া করেছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের লড়াই থেকেও ছিটকে গেছে ইউরোপের রাজারা। আগামী জুনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে মৌখিক সম্মতি দিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে হঠাৎ করে তার রিয়াল ছাড়তে চাওয়াটা মেনে নিতে পারেনি রিয়াল কর্তৃপক্ষ। তাকে সেলেসাওদের কোচ হিসেবে পেতে আরো অপেক্ষায় থাকতে রাজি সিবিএফ। রিয়ালের সামনে এখনো একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। সেটি অবশ্য লা লিগায়।
রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে।
ব্রাজিল নতুন কোচ নিয়োগ দেবে ২৬ মে’র মধ্যে। কেননা জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ওই সময়ের মধ্যে দল ঘোষণা করতে হবে তাদের। আনচেলত্তি ও রিয়াল সভাপতি পেরেজের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। কোনো কারণে আনচেলত্তিকে না পেলে জর্জ জেসুস বা আবেল ফেরেইরাকে কোচ হিসেবে বেছে নিতে পারে সিবিএফ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24