বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আশুলিয়ায় ৮৬ কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ, ১৩৩টিতে ছুটি ঘোষণা

  • সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৬ পিএম
  • ১৯২ জন

অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

তবে, ডিইপিজেড’সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে, বন্ধ কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

অপরদিকে, গাজীপুরের বেশিরভাগ কারখানার উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে, গতকাল বুধবার ভোগড়া ও রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানার শ্রমিকরা দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে। শ্রমিকদের অভিযোগ, নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে, ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24