ঢাকা-১৭ নির্বাচনি এলাকার পাঁচটি মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরকে দেওয়া হবে ১ কোটি ৩০ লাখ টাকা করে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এ আর্থিক অনুদানের ঘোষণা দেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলোর মধ্যে রয়েছে—
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির বিভিন্ন নেতাকর্মী।
শুধু ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তাই নয়, ঢাকা-১৭ আসনের সার্বিক উন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে—
প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি জানান, এসব উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে এবং এলাকার উন্নয়নে আরও নতুন পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।