বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

  • সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪.২৫ পিএম
  • ৩৬ জন

জ্বালানি সংকট ও চলমান বাস্তবতা বিবেচনায় দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। সেই ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনলাইন শিক্ষাকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করে কিছু ক্লাস ভার্চুয়াল পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ব্যাহত হতে পারে—এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা কাজ করছেন। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কলেজ পর্যায়েও এটি কার্যকর করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত আলাদা ব্যবস্থাপনা থাকতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার মতো উদ্যোগ গুরুত্ব পাচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com