ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি।
খবরে বলা হয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর যৌথ হামলায় খামেনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
এক শোকবার্তায় আইআরজিসি জানায়, তারা একজন মহান নেতাকে হারিয়েছে এবং তার শোকে গভীরভাবে মর্মাহত। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, খামেনির মৃত্যু প্রমাণ করে তিনি ন্যায় ও বৈধতার পক্ষে ছিলেন এবং জনগণের জন্য তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই হত্যার জন্য দায়ীদের ছেড়ে দেওয়া হবে না এবং দেশের ভেতরে ও বাইরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা দৃঢ়ভাবে অটল থাকবে।