সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ঢাকা ৫ আসনকে পরিকল্পিত নগরী ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি আলহাজ্ব নবী উল্লাহ নবীর

  • সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ৯২ জন
ছবি: কামরুল হাসান পলাশ

| কামরুল হাসান পলাশ, ঢাকা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৫ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড মাতুয়াইলের মুজাহিদ নগর, হাবিব নগর ও তুষারধারা এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে নবী উল্লাহ নবী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের নির্বাচন। জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। জনগণের অধিকার রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
ঢাকা–৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকায় বহু অসমাপ্ত ও অবহেলিত উন্নয়ন কাজ রয়েছে, যা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এসব কাজ অগ্রাধিকারভিত্তিতে দ্রুত ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ডেমরা এলাকার অন্যতম বড় সমস্যা হলো জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও সমন্বিত পানি নিষ্কাশন পরিকল্পনা গ্রহণ করা হবে।
এ সময় তিনি একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল, শিশুদের জন্য আধুনিক শিশু পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার এবং নারীদের উচ্চশিক্ষার জন্য একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com