সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

নিম্নচাপের বিষয়ে সর্বশেষ তথ্য দিল আবহাওয়া অফিস

  • সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮.৪৪ এএম
  • ২২৮ জন

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাগরে লঘুচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেরতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com