সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া

  • সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৩.৩২ পিএম
  • ২৩৪ জন

ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এরইমধ্যে বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদের ফিরিয়ে আনা হবে। রাশিয়া সমর্থিত ব্লগাররা এবং রাশিয়ান সংবাদমাধ্যম এ জানিয়েছে।

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।

২০২২ সালে আক্রমণের শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া। উল্লেখ্যযোগ্য অগ্রগতি অর্জনে কমান্ডারদের কৌশল নিরীক্ষা করে দেখছে মস্কো। রাশিয়া মনে করছে, আক্রমণের তীব্রতা বাড়ালেও কিছু এলাকায় অগ্রগতি অনেক ধীর। বিশেষ করে দোনেৎস্কের পূর্বাঞ্চলে সিভর্স্কে সেভাবে এগোতে পারেনি রাশিয়া।

রাশিয়ান সংবাদমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে তার কমান্ড থেকে অপসারণ করা হয়েছে। যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আনাশকিনের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধক্ষেত্রের সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রায় দুই মাস সময় নিয়েছেন তিনি। আর তাতে বেজায় অসন্তোষ রাশিয়াপন্থি ব্লগাররা। এমনকি এ কারণে তাকে অলসও বলা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাশকিনকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্স মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com