সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

২ কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

  • সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১.৪৫ এএম
  • ২০৭ জন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত সপ্তাহে ৭ শতাংশ হ্রাসের পর এবার কিছুটা বেড়েছে।  চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com